Connecting local responses around the world
Website: the-constellation.org
Newsletter English, French Spanish
Facebook https://www.facebook.com/pages/The-Constellation/457271687691239
Twitter @TheConstellati1
Instagram: https://www.instagram.com/constellationclcp/
গতকাল হিজলিপাড়াতে বৈশাখীর খুশি ভাগাভাগির এক মিলন মেলার আয়োজন করেছিল শাপলা টিমের ১০ জন সদস্য মিলে। মেলার নাম দিয়েছিলো “বৈশাখের খুশি”। শাপলা টিমের এক শক্তিশালী পরিবর্তনের গল্প তাদের নিজেদের হাতে তৈরি সবজি। এটারই জ্ঞান শেয়ার করার প্রত্যয়ে তাঁদের কিছু কল্পনাকে ঘিরে এই আয়োজন। তারা চেয়েছিলেন মুখে পরিবর্তনের গল্প সকলেই কম বেশি বলে থাকেন। তাই একটু ভিন্ন উপায়ে তারা তাদের গল্পটাকে সাজিয়ে তোলার চেষ্টা করেছেন। ব্যাসপুরের বিভিন্ন পাড়ার বেশ কয়েকটা টিমকে তারা আমন্ত্রণ জানিয়েছিলেন তাদের সবজি দেখার জন্য বিশেষ করে মহিলাদের। এখানে ছিল এক বিশেষ চমক! শুধু দেখাই নয় তাদের জন্য আপন হাতে উত্তোলন করা সবজিগুলো কিনে নেওয়ার বিশেষ সুযোগ রাখা হয়েছিল। যাতে অন্য মহিলারা দেখে সবজিবাগান শুধু বাড়ির পুষ্টিচাহিদা মেটানোর পাশাপাশি শাপলা টিমকে উপার্জনেও সহায়তা করছে। মানে তারা চেয়েছিলেন শুধু বলে না কাজ দেখিয়ে অন্য আপাদের উৎসাহিত করতে। সবজিগুলো দেখার পাশাপাশি অতিথিরা কিনে নিয়ে শাপলা টিমকেও উৎসাহিত এবং অনুপ্রেরণা জুগিয়েছে। এজন্য কে কাকে বেশি উৎসাহিত করতে পারে তার প্রতিযোগিতা। একজন মহিলা আরেকজনের পাশে দাঁড়ানোর এক বিস্ময়কর উদাহরণ।
অতিথিরা মানসিকভাবে উৎসাহী এবং আগ্রহী ছিল অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করতে। বৈশাখের খুশি অনুষ্ঠানে ব্যাসপুর উত্তরপাড়া, কাটাখালিপাড়া ও হিজলি পাড়া থেকে মোট ৪ টি টিম অংশগ্রহণ করেছিল। প্রতিটি দলের সাথে পরিচয় হওয়া এবং জ্ঞান ভাগাভাগির পরে তারা দর কষাকষির মাধ্যমে বিভিন্ন উপকরণ কেনাকাটায় অংশগ্রহণ করেছে। দৃশ্যটির সত্যিই অনেক মনমুগ্ধকর ছিল। তাদের হাতে তৈরি সবজিগুলো নিজেরাই সাজিয়ে বসে বিক্রি করছিল। সবজির তালিকায় যেসব সবজিগুলো স্থান করে নিয়েছিল: ডাটা, বেগুন, মিষ্টি আলু, মিষ্টি কুমড়া, কাঁচা মরিচ অল্প পরিমান, কচু, কচুর লতি, ঢেড়শ ইত্যাদি। অন্যদিকে রাশিদা আন্টি ও জাহানারা আন্টি নিয়ে এসেছিল: হাতপাখা, সাবানের খোসা, কুশিকাটা ফুল, কুশিকাটা কানের দুল, কুশিকাটার হ্যান্ড পার্স ইত্যাদি। শাপলা টিমের শাহানারা আপা তৈরি করেছিল সিঙ্গাড়া। ৮৪ পিস সিঙ্গাড়া সবাইকে খাইয়েছেন শাহানারা আপা নিজে। সব মিলে দিনটি কেটেছে অনেক আনন্দে। সল্টের মাধ্যমে কমিউনিটি দৃষ্টান্ত রেখেছে এই পরিবর্তনের। এ যে এক ছোট্ট স্বপ্নের গ্রাম আমি কেমন যেন ছবির মত উপভোগ করেছি। শিশু,নারী, পুরুষ ও বৃদ্ধসহ ৭৫+ মানুষ একত্রিত হয়েছিল। পুরো বাড়িটা ছিল উৎসব মুখর।
পাছে মানুষের কটুকথা উপেক্ষা করে খুশি আপারা তাদের বাড়িতেই আয়োজন সম্পন্ন করেছে। তবে নিজেরা চ্যালেঞ্জ ও মোকাবিলা করেছে অনেক। যা অনুষ্ঠানের আগের দিন বিকালেও দ্বিধাবোধ করেছিল মনের কোনে। এমন পরিস্থিতিতে সালমা আপার বাড়িতে অনুষ্ঠান করার কথাও হয়েছিল। সেটা অনুযায়ী মেয়েদের অভিযাত্রী টিমও রঙিন কাগজ রশিতে আঠা দিয়ে লাগাতে বিশেষ ভূমিকা রাখে। পরের দিন গিয়ে দেখি খুশি আপা ও স্বপ্না আপার মনের ব্যাপক পরিবর্তন হয়েছে। তারা সালমা আপার বাড়ি থেকে সব জিনিস তাদের বাড়িতে নিয়ে এসেছে। কমিউনিটি তাদের চ্যালেন্জ্ঞ নিজেরাই সমাধান করেছে।
আমি খুব খুশি এবং গর্বিত কারন এখন ব্যাসপুরের মানুষ নিজেরা নিজেরা জ্ঞানের মেলা আয়োজন করে আমাদের আমন্ত্রণ জানাচ্ছে। এই উদ্যোগ শুধু পুষ্টির চাহিদাই মেটাচ্ছে না বরং জলবায়ু পরিবর্তনের কারনে প্রথমে যারা আক্রান্ত হয় মানে মহিলা এবং শিশু তারাই তাদের ভাগ্যের চাকার হাল ধরতে শুরু করেছে।
Yesterday in Hijlipara, 10 members of the Shapla Team organized a joyful gathering to share the happiness of Pohela Boishakh. They named the fair “Boishakher Khushi” (The Joy of Boishakh).
One of the powerful stories of change from the Shapla Team is the vegetables they grow with their own hands. With the intention of sharing this knowledge, they arranged this event around some of their creative ideas. They wanted to show that while many people talk about stories of change, they chose to present their story in a different way.
They invited several teams from different neighborhoods of Byaspur, especially women, to come and see their vegetables. There was a special surprise at the event—not only could the guests see the vegetables, but they also had the special opportunity to buy the freshly harvested vegetables directly from them. This was meant to inspire other women by showing that a home vegetable garden not only meets the family’s nutritional needs but also helps the Shapla Team earn an income. In other words, they wanted to encourage others not only through words but by showing real action.
Along with seeing the vegetables, the guests bought them and in doing so encouraged and motivated the Shapla Team as well. It almost became a friendly competition of who could encourage whom more. It was a wonderful example of one woman standing beside another.
The guests were mentally enthusiastic and eager to participate in the event. A total of 4 teams from Byaspur Uttarpara, Katakhalipara, and Hijlipara took part in the “Boishakher Khushi” event. After introductions and knowledge sharing among the teams, they participated in buying different items through friendly bargaining. The whole scene was truly delightful.
They beautifully arranged and sold the vegetables they had grown themselves. The list of vegetables included: stem vegetables, eggplants, sweet potatoes, sweet pumpkin, a small quantity of green chilies, taro, taro stems, okra, and more.
On the other hand, Rashida Aunty and Jahanara Aunty brought handmade items such as hand fans, soap covers, embroidered flowers, embroidered earrings, and embroidered handbags.
Shahanara Apa from the Shapla Team prepared singaras. She personally served 84 pieces of singara to everyone. Altogether, the day passed with great joy.
Through this effort, the community has set a remarkable example of positive change. It truly felt like a small dream village, and I enjoyed the scene as if it were a beautiful picture. More than 75 people, including children, women, men, and elderly people, gathered together. The entire house was filled with a festive atmosphere.
Ignoring people’s negative comments, Khushi Apa and the others successfully organized the event at their own home. However, they had to face many challenges. Even on the afternoon before the event, there was still some hesitation in their minds. At one point, there was also a plan to hold the event at Salma Apa’s house. According to that plan, the girls’ Ovijatri Team played a special role in decorating colorful papers and hanging them with strings and glue.
But when I went the next day, I saw a remarkable change in the mindset of Khushi Apa and Swapna Apa. They had brought everything back from Salma Apa’s house to their own home. The community solved their challenges by themselves.
I am very happy and proud because now the people of Byaspur are organizing knowledge fairs on their own and inviting us. This initiative is not only meeting nutritional needs but also helping those who are most affected first by climate change—women and children—to take control of the wheel of their own destiny.
Comment
Truly inspiring to see how “Boishakher Khushi” created a practical platform for knowledge sharing and community-led change. By demonstrating their own production and initiative, the Shapla Team has effectively encouraged peer learning and women’s economic participation. Thank you Munira apa for Sharing such inspirational initiative.
© 2026 Created by Rituu B. Nanda.
Powered by
You need to be a member of Community life competence to add comments!
Join Community life competence