Connect with us

Website: the-constellation.org

Newsletter EnglishFrench Spanish  

Facebook https://www.facebook.com/pages/The-Constellation/457271687691239  

Twitter @TheConstellati1

Instagramhttps://www.instagram.com/constellationclcp/

Youtube channel: The Constellation SALT-CLCP

স্বপ্নকে ছুঁয়ে দেখার চেষ্টা :দক্ষিণপাড়ার অভিযাত্রী টিমের সেলফ অ্যাসেসমেন্ট।

গত ২৭ তারিখ রোজ মঙ্গলবার আমাদের দক্ষিনপাড়ার টিম অভিযাত্রি তাদের স্বপ্নের সেল্ফ- অ্যাসেসম্যান্ট করেছে।
দুপুর গড়িয়ে বিকালের শুরুতে আমি ও প্রিয়া আপু রওনা দেই ব্যাসপুর দক্ষিণপাড়ার উদ্দেশ্যে। পৌঁছানোর সাথে কণ্ঠস্বর শুনতে পেয়ে তানজিলা বসার পাটিসহ উপস্থিত হয় আমাদের সামনে। পরে সেখান থেকে আমরা রানাদের বাড়ির ছাদে গিয়ে কোলাহলমুক্ত পরিবেশে বসি। তানজিলা তার টিমের সবাইকে একত্রিত করে। পাশাপাশি আমিও মনিকা এবং সাকিবাকে ডাকি। এদিকে বেশ কিছু সময় প্রিয়া আপু আর আমি অপেক্ষা করি। পরে একে একে তানজিলা, সাকিবা,রুমি, মনিকা একত্রিত হয়। মিম্মি এবং তন্বী স্কুল থাকার কারনে আসতে পারেনি।
প্রথম দিকে কুশলাদি বিনিময়ের পরে আমি মূল কাজে ফিরে আসি। সবাই মিলে গোল হয়ে বসে পড়ি এবং জিজ্ঞেস করি কেন আমরা আজ সবাই মিলে একত্রিত হয়েছি? এ বিষয়ে একটু জানার চেষ্টা করি। তারা সবাই একসাথে জবাব দেয় আজকে আমরা বের করবো আমাদের স্বপ্ন থেকে আমরা কতো দূরে। আমি তাদের প্রশংসা করি তাদের এতো উৎসাহ দেখে। তারপর জিজ্ঞেস করি আজকের দিন সকাল থেকে বিকালের ওই সময়টা পর্যন্ত কে এমন কি ভালো কাজ করেছে যেটা নিয়ে তার গর্ববোধ হয়।
তানজিলা বলে, আজ সকালেই আমি স্কুলে ইংলিশ কবিতা আবৃত্তিতে অংশগ্রহণ করি এবং নির্বাচিত হই। এটা আমার জন্য একটা গর্বিত হওয়ার বিষয়। সকলে তাকে এপ্রিশিয়েট করি। পর্যায়ক্রমে প্রত্যেকেই নিজেদের গর্বিত হওয়ার গল্প শেয়ার করে।
সাকিবা বলে, গতকাল সকালে তার মা ডাক্তার দেখাতে গিয়ে বাড়িতে ফিরতে পারেনি রাত হয়ে যাওয়ায়,তাই খালার বাসায় অবস্থান করেছে। সেজন্য সকালে ঘুম থেকে উঠে সকালের রান্নাটা করেছে নিজ দায়িত্বে তাই এই কাজটা নিয়ে তার গর্ব।
মনিকা বলে, আমি সকাল থেকে আমার মাকে রান্না করার জন্য গাছের শুকনা পাতা সংগ্রহ করে দিয়েছি অনেক বেশি পরিমাণে তাই এই ভালো কাজটার জন্য আমি গর্বিত।
রুমি বলে, আমি ভ্যান না পাওয়ায় কষ্ট করে হেঁটে স্কুলে গিয়েছিলাম এটা আমার গর্বের বিষয় তবে স্কুলে যথাসময়ে উপস্থিত হতে না পারায় গেট বন্ধ করে দিয়েছিল। তাই কষ্ট পেয়েছি। এবং শিক্ষাও পেয়েছি পরবর্তীতে যেন এমনটা না হয়।
প্রিয়া আপু বলে, এই যে ঢাকা থেকে জার্নি করে আমি তোমাদের সাথে শিখতে অংশগ্রহণ করেছি এটা নিয়ে আমার গর্ব হয়।
আমি নিজেও আমার দিনের ভালো একটা কাজ নিয়ে তাদের সাথে কথা বলি, যেমন সেই দিন রাতেই আমি সবাইকে কাজ ভাগ করে দিয়েছিলাম কে কোন কাজটা করবে আমার পরিবারে।এতে করে আমার কাজ গোছানো খুব সহজ হয়ে গিয়েছিল।
গর্বিত হওয়ার বিষয় শেয়ার করার পর আমরা সবাই সবাইকে প্রশংসা করি নিজেদের ভালো ভালো গুণের জন্য। তারপর আমি একটু জানার চেষ্টা করি তাদের স্বপ্ন মনে আছে কিনা? স্বপ্নটাকে একটু জানি তাদের থেকে। সাথে বাদ পড়া কথাগুলো আমিও যোগ করি। এরপর তাদের স্বপ্নটা তাদের সামনে ধরি। এতে করে সকলেই স্বপ্নটা মনে করতে পারে। একই সাথে তারা তাদের স্বপ্ন সংরক্ষণের যে নতুন পরিকল্পনা করেছে এবং কি কি ধরনের পরিকল্পনা করছে সেগুলো আমাদের সাথে শেয়ার করে। সাথে উপকরণগুলোও।তানজিলার অভিযাত্রী টিম স্বপ্ন সংরক্ষণের জন্য বাজার থেকে সুতি কাপড়, সুতা, সুচ সংগ্রহ করেছে তারা তাদের স্বপ্নকে সংরক্ষণ করবে বলে।উপকরণ গুলো কেনার জন্য তারা নিজেরা চাঁদাও তুলেছে। বিষয়টি ভীষণ ভালো লেগেছে। এই জায়গাটিতে প্রিয়া আপু ব্যাসপুর কমিউনিটির অন্য পাড়ার আন্টিদের যে দক্ষতা বা গুণ রয়েছে সেগুলো তাদের সাথে শেয়ার করে। এবার তাদের স্বপ্নের যে প্র্যাকটিস বা অনুশীলন গুলো ছিল তার ওপর ভিত্তি করেই তারা সেলফ অ্যাসেসম্যান্ট বা স্ব-মূল্যায়নে অংশগ্রহণ করে। অভিযাত্রী টিম মূলত চারটি অনুশীলনের ওপর তাদের সেল্ফ অ্যাসেসম্যান্ট বা স্ব -মূল্যায়ন করে।
১.নিরাপদে শারীরিকভাবে বেড়ে উঠবে।
২.নিরাপদে মানসিকভাবে বেড়ে উঠবে।
৩.একে অন্যের কাছ থেকে শিখবে।
৪.বয়:সন্ধিকাল নিয়ে সচেতন হবে।
চারটি অনুশীলনে তারা সর্বনিম্ন স্কোরে আছে ৩.৫ এবং সর্বোচ্চ স্কোর ৪। আগামী ৬ মাসের মধ্যে তারা ৫ এ যেতে চায়।
প্রতিটি অনুশীলনের কেন এবং কারণ ব্যাখ্যাসহ তারা স্কোরিং করে। একই সাথে তারা কে কোন দায়িত্ব নিবে সেটাও ভাগ করে ফেলে। খেলাধুলার মাধ্যমে তারা শারীরিকভাবে বেড়ে উঠছে যেটা এখন তাদের অনেকের সহজাত তবে দলের সবাইকে চিন্তা করে তারা ৪ রেখেছে। মানসিকভাবে নিরাপদে বেড়ে ওঠার ক্ষেত্রে শারীরিক ভাবে ভালো থাকার অনেক বেশি মিলবন্ধন থাকায় এটাতেও তারা চার রেখেছে।মানসিকভাবে নিরাপত্তা পাওয়ার ক্ষেত্রে তারা ইদানিং বেশ কিছু মানবতার কাজে নিজেদেরকে জড়াতে চলেছে যার ফলে তাদের মধ্যে মানসিক প্রশান্তি কাজ করছে। একে অন্যের কাছ থেকে শেখা এটাতে লেভেলিং এবং ৩ এবং ৪ নিয়ে পক্ষে-বিপক্ষে তাদের যুক্তি দেখিয়েছে এবং ব্যাখ্যা করেছে। পরে সকল আলোচনা এবং ব্যাখ্যার পরিপ্রেক্ষিতে ৩.৫ দিয়েছে।
সব থেকে ভালো লেগেছে তারা এমনি এমনি নিজেদের কে নাম্বার দেয়নি। তারা যুক্তির মাধ্যমে একজন আরেকজনের সাথে কথা বলে নিজেদের প্রকৃত অবস্থান বের করেছে। এটা থেকে বুঝা যায় তারা তাদের স্বপ্ন নিয়ে কতটা সিরিয়াসলি ভাবে, মনে প্রাণে ধারন করে।
তারা সিদ্ধান্ত নিয়েছে এখন থেকে তারা রেগুলার তাদের স্বপ্নের দিকে পৌছানোর জন্য কাজ করবে। তাদের এই উৎসাহ দেখে আমার খুব ভালো লেগেছে। খুব ভালো একটা বিকাল অভিযাত্রী টিমের সাথে অতিবাহিত করেছি। এবং আরো একটি সেলফ অ্যাসেসম্যান্ট করার সুযোগ পেয়ে অভিজ্ঞতা অর্জন করেছি।

On Tuesday, the 27th, the Avijatri Team of Dokkhinpara conducted their dream's Self-Assessment.
As noon passed into the early afternoon, Priya Apu and I set off for Byaspur Dokkhinpara. As soon as we arrived, hearing our voices, Tanjila came forward with a mat to sit on. Later, we moved to the rooftop of Rana’s house and sat there in a quiet, disturbance-free environment. Tanjila gathered all the members of her team. At the same time, I also called Monika and Sakiba. Priya Apu and I waited for quite some time, and then one by one Tanjila, Sakiba, Rumi, and Monika joined us. Mimmi and Tonni couldnt join as they had school.
After exchanging greetings at the beginning, I returned to the main activity. We all sat in a circle and I asked why we had gathered together that day. I tried to understand their thoughts. Together they replied, “Today we will find out how far we are from our dreams.” I praised them for their great enthusiasm.
Then I asked who had done any good work from morning until that time in the afternoon that made them feel proud.
Tanjila said that she had participated in an English poetry recitation at school that morning and had been selected. That made her feel very proud. Everyone appreciated her.
One by one, everyone shared their stories of pride.
Sakiba said that the previous morning her mother went to see a doctor and could not return home because it got late, so her mother stayed at her aunt’s house. Therefore, Sakiba woke up in the morning and cooked breakfast on her own. She felt proud of taking that responsibility.
Monika said that she had collected a large amount of dry leaves from trees for her mother to cook with, and she felt proud of this good deed.
Rumi said that she could not find a van, so she walked to school with difficulty. That was something she felt proud of. However, she arrived late and found the school gate closed, which made her sad. At the same time, she learned a lesson so that it would not happen again in the future.
Priya Apu said that she felt proud that she had traveled all the way from Dhaka to participate and learn with them.
I also shared one good thing from my day with them. For example, that night I had divided household responsibilities among my family members, assigning who would do which task. Because of that, managing my work became much easier.
After sharing what we were proud of, we all appreciated one another for our good qualities. Then I tried to understand whether they still remembered their dreams. I listened to them describe their dreams and also added the points that had been missed. Then I presented their dreams back to them so that everyone could remember clearly.
At the same time, they shared their new plans for preserving their dreams, the types of plans they were making, and the materials they had collected. To preserve their dreams, Tanjila’s Avijatri Team had bought cotton fabric, thread, and needles from the market. They had also collected donations among themselves to buy these materials. I found this initiative extremely inspiring.
At this point, Priya Apu shared with them the skills and talents of the aunts from other neighborhoods of the Byaspur community. Then, based on the practices related to their dreams, they participated in a self-assessment.
The Avijatri Team conducted their self-assessment based on four practices:
1) Growing up physically in a safe way
2) Growing up mentally in a safe way
3) Learning from one another
4) Being aware of adolescence
Their lowest score was 3.5 and the highest score was 4. They aim to reach 5 within the next six months.
They explained the reasons behind each score in detail. At the same time, they divided responsibilities among themselves, deciding who would take charge of what. Through sports and games, they are growing physically, which has become natural for many of them. However, thinking about the whole team, they gave themselves a score of 4. For mental growth, since there is a strong connection between physical well-being and mental well-being, they also gave a 4.
Regarding mental safety, they mentioned that recently they have been engaging in various humanitarian activities, which has brought them inner peace. For the practice of learning from one another, they debated between scores 3 and 4, presenting arguments and explanations from both sides. After all the discussions and reasoning, they finally agreed on 3.5.
What I liked most was that they did not give themselves scores casually. Through logical discussion and conversation with one another, they identified their true position. This shows how seriously they think about their dreams and how deeply they hold them in their hearts.
They have decided that from now on, they will work regularly to reach their dreams. Seeing their enthusiasm made me feel very happy. I spent a very meaningful afternoon with the Avijatri Team and gained valuable experience by having the opportunity to take part in another self-assessment.

Views: 7

Comment

You need to be a member of Community life competence to add comments!

Join Community life competence

© 2026   Created by Rituu B. Nanda.   Powered by

Badges  |  Report an Issue  |  Terms of Service