Connecting local responses around the world
Website: the-constellation.org
Newsletter English, French Spanish
Facebook https://www.facebook.com/pages/The-Constellation/457271687691239
Twitter @TheConstellati1
Instagram: https://www.instagram.com/constellationclcp/
শীত মৌসুমে ব্যাসপুর দক্ষিণপাড়ার ২ টি টিম ও কাটাখালি পাড়ার ২ টি টিম তীব্র শীত পড়ায় কমিউনিটির মানুষের খোঁজ খবর নেয়। তারা প্রত্যেকে তাদের বাড়ির আশেপাশে কারা তীব্র শীতে কষ্ট পাচ্ছে তাদেরকে খুঁজে বের করেছিল এবং তারা সাধ্যমত তাদের পাশে দাঁড়িয়েছিল। তখন থেকেই তারা তাদেরকে নিয়ে ভাবতে শুরু করে।ওরা নিজের সাথে তাদের তুলনা করে। নিজেরা কত সুযোগ সুবিধা পায়। অথচ প্রতিবেশি কত কষ্টে দিন যাপন করে। এই মানুষ গুলোর পাশে যথাসম্ভব দাড়ানো দরকার। সেই চিন্তা থেকে তারা পবিত্র মাহে রমজানকে সামনে রেখে তাদের কথা চিন্তা করে। এই রমজানে হয়ত এই মানুষগুলো অনেক কষ্টে জীবনযাপন করবে এটা মনে করে, অভিযাত্রী টিম ও রানা রাকিবের টিম আলাদাভাবে তাদের টিমের সদস্যদের সাথে আলোচনা করে।
পরে তারা একটা সিদ্ধান্ত নিতে সম্মত হয়।অভিযাত্রী টিমের সদস্যরা ২০,৩০ ও ৫০ টাকা করে চাঁদা দেওয়ায় সহমত পোষণ করে। এতে করে তাদের ১৫০ টাকার মতে সংগ্রহ হয়।
অন্যদিকে রানা রাকিবের টিম ৫০ টাকা করে চাঁদা তোলে। এবং তাদের এই উদ্যোগের কথা বড়দের সাথেও শেয়ার করে। বড়োরা ও তাদেরকে চাঁদা দিয়ে সাপোর্ট করে। এতে করে তাদের টিমে ৫৫০ টাকা সংগ্রহ হয়।অভিযাত্রী টিমের সদস্যদের আশা ছিল আরো বেশি টাকা চাঁদা উঠবে। কিন্তু সেটা যেহেতু হয় নাই তখন তারা রানা রাকিবের টিমের সাথে সমন্বয় করে এবং তাদের টাকাটা তাদের সাথে শেয়ার করে। রানা রাকিবের টিম তাদের পাড়ার ৮০ ঊর্ধ্ব বয়সী এক মহিলাকে রোজার সামগ্রী দেয়ার সিদ্ধান্ত নেয়। যার স্বামী নেই। একটা সন্তান। সে ও ঢাকার শহরে সি এন জি চালাতে গিয়ে শরীরের একটি অঙ্গ হারিয়েছে। তাকে সাহায্য করতে তানজিলার অভিযাত্রী টিমও সম্মতি পোষণ করে। তারা সবাই মিলে চিড়া,মুড়ি,খেজুর,ছোলা,চিনি,ট্যাঙ্ক ও তেল দিয়ে তাকে সাপোর্ট করে। ২২ শে ফেব্রুয়ারি তারা এই উপকরণগুলো বৃদ্ধাকে বিতরণ করে।
দক্ষিণপাড়ার দুই টিমের গল্প আমি কাটাখালি পাড়াতে পদ্ম এবং রংধনু টিমের সাথে শেয়ার করি। প্রথম দিন পদ্ম টিমের সাথে দেখা করি এবং এই গল্প শেয়ার করি।পরের দিন রংধনু টিমের সাথে শেয়ার করি। পদ্ম টিম দক্ষিণপাড়া টিমদের কাজকে অনেক প্রশংসা করে। এবং তারা নিজেরাও কিছু একটা করার কথা শেয়ার করে। সেদিন স্কুল মাঠে পদ্ম টিমের নয় জন সদস্যের সাথে এ বিষয়টি নিয়ে অনেক আলোচনা হয়।তারা কয়েকটা দিন হাতে সময় নিয়ে আমাকে মার্চের এক তারিখে যেতে বলে। সেদিন তারা আলোচনা করে আমরা দক্ষিণ পাড়ার টিমদের মত এই ধরনের উপকরণ দিব না, তবে আমরা রেডিমেড খাবার দিবো। এই জায়গায় আমি জানতে চাই কি ধরনের রেডিমেড খাবার তারা দিতে আগ্রহী? উপস্থিত সকলের সম্মতি ক্রমে তারা বলে আমরা একদিন বিকালে বাজার থেকে ছোলা ভুলা,বেগুনি, আলুর চপ, পেয়াজু ও মুড়ি দিয়ে ইফতার করাতে চাই। বিষয়টি ব্যতিক্রম হলেও তাদেরকে প্রশংসা করি এবং তাদের টিমকে এভাবেই ফ্যাসিলিটিশন করি।রংধনু টিমের সাথে পদ্মটিমের বিষয়টিও শেয়ার করি। রংধনুর টিম নিজেদের মধ্যে আলোচনা করে কি করা যায় এটা জানাতে চায়।
পদ্ম টিমের দেওয়া নির্ধারিত দিনে তাদের কাছে যাই । গিয়ে দেখি তারা তাদের সিদ্ধান্তে উপনীত হতে পারে নাই। চাঁদা সংগ্রহে তারা চ্যালেঞ্জের মুখোমুখি হয়।ঐদিন আবারো আমাকে সময় দেয়। তারা সবার থেকে চাঁদা সংগ্রহ করতে সক্ষম হতে পারে নাই তাই আবারও সময় চায়। সেদিনও টিমের কাছ থেকে আমি সময় নিয়ে চলে আসি। আমি ওদেরকে ফেসিলিটেশন করার চেষ্টা করি । ওদের সাথে সময় কাটাই সম্পর্ক গড়ে তোলার জন্য। রংধনু টিমের কাজটা ও তেমন দ্রুততার সাথে এগোয়নি। দুই টিমের সাথে রীতিমতো সময় কাটাতে থাকি এবং সম্পর্ক গড়ার চেষ্টা করি। তাদের সাথে আমার সম্পর্ক গড়ার জন্য আমি দুই একজনের সাথে সল্টও শুরু করি। পরে ওরা নিজেরাই দুই দল একত্রিত হয়ে কাজটা করার চেষ্টা করে। পদ্মটিমের দলনেতা আবির ও রংধনুটিমের দলনেতা তানভীর দায়িত্ব ভাগাভাগি করে নেয়। এবং তারা ২ জন মিলে চাঁদা তোলার কাজ শেষ করে। এবং সকলের পক্ষ থেকে তারা বাজারে গিয়ে ১৬ মার্চ ২ প্যাকেট রেডিমেড ইফতার ২ জনের সাথে শেয়ার করে।তারা ২ টিম ১৬০ টাকা দিয়ে ছোলা,পেঁয়াজু, বেগুনি, মুড়ি দিয়ে প্যাকেট করে। এবং তাদেরকে বিতরণ করে।মানুষ দুটি প্যাকেট হাতে পেয়ে অনেক খুশি হয় এবং তাদেরকে অনেক দোয়া করে। সাথে তারা শীতের সময় পদ্ম ও রংধনু টিমের বস্ত্র দিয়ে সাপোর্ট করার বিষয়টিও আমাকে শোনায়।ফেরার পথে তাদের কাজটি করে কেমন লাগছে জানতে চাই। এতে তাদের অনেক ভালোলাগা এবং মানবিক কাজে দাঁড়াতে পারলে আলাদা রকম অনুভূতি জাগ্রত হয় এটি শেয়ার করে। তবে আবির এবং তানভীর,জানায় টিমের মধ্যে কিছুটা দূরত্ব তৈরি হয়েছে দীর্ঘদিন একসাথে না বসার কারনে। এবং এটার জন্য তাদের সাথে আবার সল্ট, গ্রুপ সল্ট করার জন্য মতামত শেয়ার করে।বিষয়টি আমিও পর্যবেক্ষণ করি। সেদিন শেষ কর্ম দিবস ছিল তাই তাদের খোলার পরে এটা কন্টিনিউ করার চিন্তা ভাবনা করি।
During the winter season, two teams from Dokkhinpara of Byaspur village and two teams from Katakhali Para checked on the well-being of community members due to the severe cold. Each of them identified people around their homes who were suffering from the cold and stood by them as much as they could. From that time, they began to think more deeply about these people. They compared their own lives with others—realizing how many facilities they have, while their neighbors struggle to get by. They felt that they should stand beside these people as much as possible.
With this thought, they considered the upcoming holy month of Ramadan. They realized that these people might go through great hardship during Ramadan. Thinking about this, the Avijatri Team and Rana Rakib’s Team held separate discussions with their team members and agreed to take action.
Members of the Avijatri Team agreed to contribute 20, 30, and 50 taka each, collecting around 150 taka. On the other hand, Rana Rakib’s Team collected 50 taka from each member and also shared their initiative with elders, who supported them with additional contributions. As a result, they collected 550 taka.
Although the Avijatri Team hoped to raise more funds, they could not. So, they coordinated with Rana Rakib’s Team and shared their funds with them. Rana Rakib’s Team then decided to provide Ramadan food items to an elderly woman aged over 80 in their neighborhood. She has no husband and one son, who lost a limb while working as a CNG driver in Dhaka.
Tanzila’s Avijatri Team also agreed to support her. Together, they provided flattened rice, puffed rice, dates, chickpeas, sugar, lentils, and oil. On February 22, they distributed these items to the elderly woman.
Later, I shared the story with the Poddo and Rongdhonu Team in Katakhali Para. On the first day, I met the Poddo Team and shared the story. The next day, I shared it with the Rongdhonu Team. The Poddo Team highly appreciated the work of the Dokkhinpara teams and expressed their interest in doing something similar.
That day, nine members of the Poddo Team had a detailed discussion about this at the school field. They asked me to visit again on March 1 after taking a few days to plan. On that day, they decided that instead of providing raw food items like the Dokkhinpara teams, they would distribute ready-made food. I asked what kind of ready-made food they wanted to provide. With everyone’s agreement, they decided to arrange an iftar including chola bhuna, beguni, alur chop, peyaju, and muri from the market.
Although the idea was different, I appreciated them and facilitated their plan. I also shared this with the Rongdhonu Team. The Rongdhonu Team discussed among themselves and wanted time to decide what they could do.
On the scheduled day, I visited the Poddo Team, but they had not reached a final decision due to challenges in collecting funds. They asked for more time as they could not collect contributions from everyone. I spent time with them, trying to facilitate and build relationships.
Similarly, the Rongdhonu Team’s work did not progress very quickly. I continued spending time with both teams and worked on building relationships. To strengthen my connection with them, I also started SALT sessions with a few members.
Eventually, both teams decided to work together. The Poddo Team leader Abir and the Rongdhonu Team leader Tanvir shared responsibilities and completed the fundraising together.
On March 16, they went to the market and prepared two packets of ready-made iftar to share with two people. Together, the two teams spent 160 taka to prepare packets with chola, peyaju, beguni, and muri, and distributed them.
The people were very happy to receive the packets and offered many prayers for them. They also mentioned how the Poddo and Rongdhonu Teams had supported them with clothing during the winter.
On the way back, I asked the teams how they felt after doing this work. They shared that they felt very happy and experienced a special kind of feeling by standing for a humanitarian cause.
However, Abir and Tanvir mentioned that some distance had developed within the teams due to not meeting regularly. They suggested arranging SALT and group SALT sessions again to rebuild their connection. I also observed this issue.
Since it was the last working day, I planned to continue this work again after reopening.
Comment
I was amazed by seeing how you continuously worked amidst of challenges, how you motivated the team. Really hats off to you manira apa.
Hope they will continue this great work through your excellent facilitation.
© 2026 Created by Rituu B. Nanda.
Powered by
You need to be a member of Community life competence to add comments!
Join Community life competence