Connect with us

Website: the-constellation.org

Newsletter EnglishFrench Spanish  

Facebook https://www.facebook.com/pages/The-Constellation/457271687691239  

Twitter @TheConstellati1

Instagramhttps://www.instagram.com/constellationclcp/

Youtube channel: The Constellation SALT-CLCP

লজ্জা নয় সচেতনতা :বয়:সন্ধিকালে কিশোরীদের অনুপ্রেরণার গল্প। Awareness, Not Shame:An Inspiring Story of Teenagers in Adolescence.

তানজিলার টিমের স্বপ্নের একটা অংশ ছিল তারা নিয়মিত খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক ভাবে সুস্থ হয়ে বেড়ে উঠবে। ঘরের কোণের মোবাইল স্ক্রিন থেকে এখন তারা বাড়ির আঙিনায় এমন কি প্রতিবেশিদের বাড়িতে ও খেলাধুলা করছে। এতে তাদের পরিবারসহ নিজেদের মধ্যে সুস্থ মানসিকতা কাজ করছে। স্বপ্নের আরো একটি অংশ ছিল নিয়মিত মাসে একবার তারা বয়:সন্ধিকালীন বিষয় নিয়ে তার মেয়ে টিমের সাথে আলোচনা করবে।
সেই ধারাবাহিকতায় গত সাত তারিখ বিকাল ৫টায় তানজিলা তার টিমের সদস্যদের নিয়ে একটি মাসিক আলোচনা সভার আয়োজন করেছে। এই আলোচনা আয়োজনের পেছনে আরও একটি বিশেষ কারণ ছিল। ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে টিমের সদস্য রুমি প্রথমবার বয়সন্ধিকালে পদার্পণ করে এবং বিষয়টি তানজিলার সাথে শেয়ার করে। তাকে উৎসাহিত করা এবং সঠিকভাবে নিজের যত্ন নিতে সাহায্য করার উদ্দেশ্যেই তানজিলা এই আলোচনা সভার আয়োজন করে। আলোচনার মূল বিষয় তাই রাখা হয়েছিল বয়সন্ধিকালীন সময়ে কিশোরী মেয়েদের শারীরিক ও মানসিক পরিচ্ছন্নতা।
আলোচনায় অংশগ্রহণ করে রুমি, মিম্মি, নাজিরা, লিমা, তানজিলা, আমাতুল্লাহ এবং মার্জিয়া আক্তার (বর্ষা)। এছাড়াও দুইজন মা অভিভাবক উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন এবং তাদের মতামত প্রদান করেন।
তানজিলা আলোচনাটিকে আরও আকর্ষণীয় ও কার্যকর করার জন্য বর্ষাকে আমন্ত্রণ জানায়, যাতে সে বয়সন্ধিকালীন বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করতে পারে এবং স্যানিটারি প্যাড (সেনোরা) ব্যবহারের নিয়ম হাতে-কলমে দেখাতে পারে। বর্ষা তানজিলাদের পাশের বাসায় থাকবে এবং সে খুব অভিজ্ঞ যেহেতু সে তানজিলাদের থেকে বয়সে বেশ বড়।
বর্ষা তার বক্তব্যে উল্লেখ করে যে, বয়সন্ধিকালে মেয়েদের শরীরে যে পরিবর্তনগুলো ঘটে তা সম্পূর্ণ স্বাভাবিক একটি প্রক্রিয়া। এতে ভয় বা লজ্জা পাওয়ার কিছু নেই। এই সময়ে ঋতুচক্র শুরু হয়, যা শিশু থেকে কিশোরী হওয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ।
সে আরও জানায়, এই সময়ে শরীর সুস্থ রাখতে আয়রনসমৃদ্ধ ও পুষ্টিকর খাবার গ্রহণ করা খুবই জরুরি। যেমন—কচু শাক, শাপলা, কলার মোচা, কাঁচকলা ইত্যাদি। পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে পানি পান করার গুরুত্বও তুলে ধরে।
এরপর বর্ষা স্যানিটারি প্যাড ব্যবহারের সঠিক নিয়ম প্রাক্টিক্যালি দেখায়। তানজিলার নিয়ে আসা একটি প্যাকেট থেকে প্যাড বের করে সে প্রথমে নিজে প্যাডের ২ পাশে গিট দেওয়া শেখায়। পরে সেটা রাবার বা বেল্টের সাথে গিট দেওয়া শেখায়। কাজটা বর্ষা নিজে ১ম করে দেখায় এবং পরে রুমিকে দিয়েও অনুশীলন করায়, যাতে সে বিষয়টি ভালোভাবে বুঝতে পারে। টিমের অন্যান্য সদস্যরাও এ থেকে শিখতে পারে।
আলোচনার শেষে উপস্থিত দুইজন মা অভিভাবক মেয়েদের উৎসাহিত করেন এবং তাদের অভিজ্ঞতা শেয়ার করেন। সবাই মিলে কুশল বিনিময় ও বন্ধুত্বপূর্ণ আলাপের মাধ্যমে সুন্দরভাবে আলোচনার সমাপ্তি ঘটে।
বর্তমানে টিমের সদস্যরা পরিকল্পনা করছে, এই উদ্যোগটি শুধু তাদের টিমের মধ্যে সীমাবদ্ধ না রেখে পুরো পাড়ার সকল কিশোরী মেয়েদের মাঝে ছড়িয়ে দেওয়া। তারা চায় প্রতি মাসে অন্তত একবার এই ধরনের আলোচনা আয়োজন করতে, যাতে এলাকার মেয়েরা সুস্থ, সচেতন ও নিরাপদভাবে বেড়ে উঠতে পারে।
Tanjila’s team had a dream that they would grow up physically and mentally healthy through regular sports and games. Instead of staying in the corner of the house with mobile screens, they are now playing in their yards and even at their neighbors’ houses. This has helped create a healthy mindset among themselves as well as within their families.
Another part of their dream was to hold a discussion with the girls’ team once every month on adolescent issues.
Following this plan, on the 7th of this month at 5 PM, Tanjila arranged a monthly discussion meeting with her team members. There was also a special reason behind organizing this discussion. On 12 February 2026, one of the team members, Rumi, entered adolescence for the first time and shared the matter with Tanjila. To encourage her and help her take proper care of herself, Tanjila arranged this discussion meeting.
Therefore, the main topic of the discussion was the physical and mental hygiene of teenage girls during adolescence.
The discussion was attended by Rumi, Mimmi, Nazira, Lima, Tanjila, Amatullah, and Marzia Akter (Barsha). In addition, two mothers/guardians were present, and they also took part in the discussion and shared their opinions.
To make the discussion more engaging and effective, Tanjila invited Barsha so that she could explain adolescent issues in detail and practically demonstrate how to use sanitary pads (Senora). Barsha lives next door to Tanjila’s house and is very experienced, as she is much older than Tanjila and the other girls.
In her speech, Barsha mentioned that the physical changes girls experience during adolescence are a completely natural process. There is nothing to fear or feel ashamed about. During this time, the menstrual cycle begins, which is an important step in the transition from childhood to adolescence.
She further explained that it is very important to eat iron-rich and nutritious foods to keep the body healthy during this time, such as taro leaves, water lilies, banana blossom, and green bananas. She also emphasized the importance of drinking plenty of water.
After that, Barsha practically demonstrated the correct way to use a sanitary pad. Taking a pad from a packet brought by Tanjila, she first showed how to tie knots on both sides of the pad. Then she showed how to attach it to a rubber belt or strap. Barsha first demonstrated the process herself and later asked Rumi to practice it so that she could understand it properly. The other team members also learned from this session.
At the end of the discussion, the two mothers/guardians encouraged the girls and shared their own experiences. The meeting concluded beautifully with greetings, friendly conversations, and the sharing of thoughts.
At present, the team members are planning not to keep this initiative limited only to their own group but to spread it among all the teenage girls in the neighborhood. They want to organize this kind of discussion at least once every month so that the girls in the area can grow up healthy, aware, and safe.

Views: 60

Comment

You need to be a member of Community life competence to add comments!

Join Community life competence

Comment by Nusrat Jahan Priya on April 19, 2026 at 9:48am

If someone could teach me when it was my time...very inspiring action

Comment by Sadia Jafrin on April 16, 2026 at 7:55am

Amazing! I’m so glad to see that their parents also joined and appreciated their efforts.

© 2026   Created by Rituu B. Nanda.   Powered by

Badges  |  Report an Issue  |  Terms of Service