Connecting local responses around the world
Website: the-constellation.org
Newsletter English, French Spanish
Facebook https://www.facebook.com/pages/The-Constellation/457271687691239
Twitter @TheConstellati1
Instagram: https://www.instagram.com/constellationclcp/
When I first heard the word SALT, I wondered—what does SALT mean? It was completely new to me. But as I gradually became familiar with its meaning and approach, I developed a strong interest in it.
From that interest, I started engaging more actively with SALT. I did not limit myself to just learning; I began applying it in my own life. I used SALT to solve my personal issues and also practiced SALT conversations with my friends and family. As a result, I started noticing many positive changes within my family and social circle as well. This experience built a sense of confidence within me—that this approach really works. In the beginning, I had some doubts about SALT, but once I started benefiting from it myself, I developed a strong belief in it.
Then I started thinking—if SALT can bring positive change in my personal life, can it also be applied within our organization? Maybe it could bring positive transformation at the organizational level as well.With this idea, I first initiated a SALT conversation with our Executive Director, Mr. Shahidul Islam. Earlier, I used to think he was a strict person, so I often felt hesitant and afraid to share anything with him. However, through the SALT conversation, I realized that he is actually a very calm and composed person. He listens very attentively. During that conversation, when I learned about some of his proud moments in life, I got to know him in a completely new way. I discovered many unknown aspects about him, which changed my previous perceptions.
Through several SALT conversations, we gradually built a respectful and friendly relationship. Earlier, I was afraid to express my opinions, but now I openly discuss ideas with him and try to contribute positively to the organization. After seeing this change, I encouraged others in the organization to practice SALT as well. Not only SALT project staff, but I also motivated staff from other projects to engage in individual SALT conversations.
Gradually, I observed that relationships among colleagues started improving. Previously, staff from different projects saw each other as competitors. They did not share ideas with one another. But now the situation has changed. Everyone sits together to discuss different issues. People now know each other’s strengths, interests, and capabilities. Through SALT, they have learned about one another’s strengths.
Overall, there is no longer an environment of fear in the organization. Work efficiency has increased, and everyone celebrates different events and days together with joy. A strong sense of ownership has developed. Work is no longer limited to office hours—people are willingly putting in extra effort out of responsibility. Most importantly, there has been a positive shift in everyone’s mindset.
Personally, I feel deeply inspired by these changes. The transformation brought by SALT has not only changed how we work but also reshaped people’s attitudes and relationships. Some may think that such friendly relationships might reduce respect. But in reality, it is the opposite. It has brought many positive changes that are transforming the organization. Now, everyone in the organization dreams together. Earlier, people only thought about themselves and their own goals. But now, everyone dreams for BRED as a whole. This change might have taken a long time to happen, but through SALT, it is already becoming a reality.
আমি যখন প্রথম SALT শব্দটা শুনি, তখন ভাবতাম—SALT মানে কী? বিষয়টা আমার কাছে একেবারেই নতুন ছিল। কিন্তু যখন ধীরে ধীরে SALT-এর অর্থ এবং এর পদ্ধতির সাথে পরিচিত হলাম, তখন এর প্রতি আমার ভীষণ আগ্রহ তৈরি হয়।
এই আগ্রহ থেকেই আমি আরও উৎসাহ নিয়ে SALT-এর সাথে নিজের সম্পৃক্ততা বাড়াতে শুরু করি। শুধু শেখার মধ্যেই সীমাবদ্ধ থাকিনি, বরং নিজের জীবনে এটি প্রয়োগ করা শুরু করি। নিজের ব্যক্তিগত সমস্যাগুলো সমাধান করার ক্ষেত্রেও SALT ব্যবহার করেছি। বন্ধু ও পরিবারের সাথেও SALT আলাপ করেছি। এতে করে আমার পরিবার ও বন্ধু-বান্ধবদের মধ্যেও অনেক পরিবর্তন এসেছে।
এতে করে নিজের ভেতর একটা আত্মবিশ্বাস তৈরি হতে থাকে—যে এটি সত্যিই কাজ করে। শুরুতে এই পদ্ধতি নিয়ে আমার কিছুটা দ্বিধা ছিল, কিন্তু যখন আমি নিজেই এর সুফল পেতে শুরু করি, তখন আমার ভেতরে এক ধরনের দৃঢ় বিশ্বাস তৈরি হয়।
এরপর আমি ভাবতে শুরু করি—যদি SALT আমি ব্যক্তিগত জীবনে ব্যবহার করে উপকার পাই, তাহলে কি এটি আমাদের সংগঠনের মধ্যেও প্রয়োগ করা যায়? হয়তো সংগঠনেও কিছু ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
এই ভাবনা থেকেই আমি প্রথমে আমাদের সংগঠনের এক্সিকিউটিভ ডিরেক্টর জনাব শহিদুল ইসলাম ভাইয়ের সাথে SALT আলাপ শুরু করি। আগে আমি তাঁকে একটু কড়া স্বভাবের মানুষ মনে করতাম, তাই তাঁর সাথে কিছু শেয়ার করতে ভয় পেতাম, দ্বিধা কাজ করত।
কিন্তু SALT আলাপের মাধ্যমে আমি বুঝতে পারি—তিনি আসলে খুব শান্ত এবং ধীরস্থির একজন মানুষ। তিনি খুব মনোযোগ দিয়ে কথা শোনেন। সেই আলাপে তাঁর জীবনের কিছু গর্বের মুহূর্ত জানার পর তাঁকে নতুনভাবে চিনতে পারি। তাঁর সম্পর্কে অনেক অজানা বিষয় জানতে পারি, যা আমার আগের ধারণাকে বদলে দেয়।
এভাবে তাঁর সাথে কয়েকবার SALT আলাপের মাধ্যমে আমাদের মধ্যে একটি সুন্দর, সম্মানজনক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়। আগে যেখানে নিজের মতামত প্রকাশ করতে ভয় পেতাম, এখন সেখানে খোলামেলা আলোচনা করি এবং সংগঠনের ভালো কিছু করার চেষ্টা করি।
এই পরিবর্তন দেখে আমি সংগঠনের অন্যদেরও SALT করতে উৎসাহিত করি। শুধু SALT প্রজেক্টের স্টাফ নয়, অন্যান্য প্রজেক্টের স্টাফদেরও ব্যক্তিগতভাবে SALT করতে বলি।
এরপর ধীরে ধীরে দেখা যায়, একে অপরের সাথে সম্পর্ক আরও ভালো হতে শুরু করেছে। আগে এক প্রজেক্টের স্টাফ অন্য প্রজেক্টের স্টাফদের প্রতিদ্বন্দ্বী ভাবত। কেউ কারও সাথে নিজের আইডিয়া শেয়ার করত না।
কিন্তু এখন সেই চিত্র বদলেছে। সবাই একসাথে বসে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে। কে কোন কাজে দক্ষ, কে কী করতে ভালোবাসে—এসব এখন সবাই জানে। SALT-এর মাধ্যমে একে অপরের শক্তি সম্পর্কে জানা সম্ভব হয়েছে।
এভাবে প্রতিদ্বন্দ্বিতার জায়গাটা ধীরে ধীরে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে রূপ নিয়েছে। সিনিয়র-জুনিয়র সবার মধ্যে ভালো সম্পর্ক তৈরি হয়েছে। আগে জুনিয়ররা সিনিয়রদের সামনে কিছু বলতে পারত না, এখন সবাই খোলামেলা আলোচনা করে, মতামত দেয়, এবং একে অপরকে উৎসাহিত করে।
সিনিয়ররাও এখন জুনিয়রদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তাদের দায়িত্ব দেন। এতে জুনিয়রদের মধ্যে নেতৃত্বের গুণ তৈরি হচ্ছে। তারা এখন দায়িত্ব নিতে আগ্রহী, যেখানে আগে তারা ভয় পেত।
আগে কেউ ছুটি নিতে চাইলে অনেক সময় সত্য না বলে অন্য কিছু বলত, কারণ তারা ভাবত সত্য বললে হয়তো ছুটি পাবে না। এখন সেই পরিস্থিতি বদলেছে। সবাই খোলামেলা কথা বলে, এবং একে অপরকে সহযোগিতা করে।
এখন অফিসে উপস্থিতির হারও বেড়েছে। কেউ ছুটিতে থাকলে অন্য সহকর্মীরা তার কাজ ভাগ করে নেয়। একে অপরের বিপদে পাশে দাঁড়ায়, খোঁজখবর নেয়।
কোনো অনুষ্ঠান বা প্রোগ্রাম হলে এখন সবাই নিজের আগ্রহ থেকেই যুক্ত হয়। যেমন, আমাদের Self-Assessment প্রক্রিয়ায় আমাদের Executive Director শহিদুল ভাই যুক্ত হয়েছিলেন এবং একটি নাটকে অংশগ্রহণ করেছিলেন, যা তিনি আগে কখনো করেননি।
আগে যেখানে দায়িত্ব চাপিয়ে দেওয়া হতো, এখন সবাই নিজে থেকেই কাজ ভাগ করে নেয় এবং বাস্তবায়ন করে। এতে জুনিয়রদের মধ্যে নেতৃত্ব আরও বিকশিত হচ্ছে। একে অপরের প্রতি একটি বিশ্বাস জন্মেছে।
আগে যেখানে সব সিদ্ধান্ত সিনিয়ররা নিতেন, এখন জুনিয়ররাও সিদ্ধান্ত নিচ্ছেন। যেমন—অ্যাকাউন্টের আজাদ ভাই প্রজেক্টের কাজে যুক্ত হয়ে কো-অর্ডিনেটর আশিক ভাইকে সহযোগিতা করেন। আবার আশিক ভাইও আজাদ ভাইকে নিয়ে বিভিন্ন ফাইন্যান্সিয়াল রিপোর্ট তৈরি করেন।
আগে মিটিং ডাকতেন শুধু সিনিয়ররা। এখন ফিল্ড স্টাফ, ভলান্টিয়ার বা জুনিয়র স্টাফরাও প্রয়োজন অনুযায়ী মিটিং ডাকেন এবং মিটিংয়ের এজেন্ডা ঠিক করেন।
আগে প্রজেক্ট প্রপোজাল লেখার সময় শুধু সিনিয়ররা যুক্ত থাকতেন। এখন ফিল্ড স্টাফদেরও যুক্ত করা হচ্ছে, তাদের বাস্তব অভিজ্ঞতা ও আইডিয়া নেওয়া হচ্ছে। এতে প্রপোজালগুলো আরও বাস্তবভিত্তিক ও কার্যকর হচ্ছে।
আগে বোর্ড মেম্বারদের সাথে সম্পর্ক ছিল অনেকটা আনুষ্ঠানিক। তারা ছোটখাটো বিষয়ে তেমন যুক্ত হতেন না। কিন্তু SALT আলাপের পর থেকে তাদের অংশগ্রহণ অনেক বেড়েছে। আমাদের ভাইস চেয়ারম্যান এখন নিয়মিত অফিসে আসেন, সবার সাথে মিশেন, খোঁজখবর নেন। স্যার নিজ থেকেই ফোন করে সবার খোঁজখবর নেন এবং ভালো-মন্দ বিষয়ে পরামর্শ দেন । ছোট বড় সব প্রোগ্রামে অংশগ্রহণ করেন। অন্যান্য বোর্ড মেম্বাররাও এখন বেশি যুক্ত হচ্ছেন। এখন আর তাদের দেখে জুনিয়ররা ভয় পায় না। আগে মনে হতো বয়সের পার্থক্যের কারণে দূরত্ব আছে, কিন্তু এখন তা আর মনে হয় না। তারা সবার সাথে হাসিমুখে কথা বলেন, পরামর্শ দেন।
সব মিলিয়ে এখন সংগঠনে ভয় বা ভীতির কোনো পরিবেশ নেই। কাজের গতি বেড়েছে, সবাই মিলে বিভিন্ন দিবস ও উৎসব আনন্দের সাথে পালন করে। একটি ownership বা নিজের ভাবনা তৈরি হয়েছে। এখন আর অফিসের নির্ধারিত সময়ের মধ্যেই কাজ সীমাবদ্ধ নেই—অনেকে নিজের দায়িত্ববোধ থেকে অতিরিক্ত সময় দিচ্ছে।সবচেয়ে বড় বিষয় হলো, সবার চিন্তাধারায় ইতিবাচক পরিবর্তন এসেছে।
আমি নিজে এই পরিবর্তনগুলো দেখে ভীষণ অনুপ্রাণিত বোধ করি। SALT-এর মাধ্যমে সংগঠনের ভেতরে যে পরিবর্তন এসেছে, তা শুধু কাজের ধরনই বদলায়নি, বরং মানুষের মনোভাব ও সম্পর্কের জায়গাটাকেও নতুনভাবে গড়ে তুলেছে।
অনেকে মনে করতে পারেন যে এত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়তো সম্মানের জায়গাটা নষ্ট করে দিচ্ছে বা সম্মান কমে যাচ্ছে। কিন্তু বাস্তবে তা নয়; বরং এর ফলে আরও অনেক ইতিবাচক পরিবর্তন ঘটছে, যা সংগঠনের অনেক কিছু বদলে দিচ্ছে। এখন সংগঠনের সবাই মিলে একসাথে স্বপ্ন দেখে। আগে সবাই শুধু নিজের কথা ভাবত, নিজের স্বপ্ন দেখত। কিন্তু এখন সবাই BRED-কে নিয়ে স্বপ্ন দেখে। এই পরিবর্তনটি হয়তো আসতে অনেক সময় লাগত, কিন্তু SALT-এর কারণে তা এখনই বাস্তবায়িত হচ্ছে।
© 2026 Created by Rituu B. Nanda.
Powered by
You need to be a member of Community life competence to add comments!
Join Community life competence