Connect with us

Website: the-constellation.org

Newsletter EnglishFrench Spanish  

Facebook https://www.facebook.com/pages/The-Constellation/457271687691239  

Twitter @TheConstellati1

Instagramhttps://www.instagram.com/constellationclcp/

Youtube channel: The Constellation SALT-CLCP

The story of Rajonigandha Group's positive change through Salt

সল্টের এর মাধ্যমে রজনীগন্ধা গ্রুপের ইতিবাচক পরিবর্তন এর গল্পর

রজনীগন্ধা গ্রুপের সদস্যদের সঙ্গে ড্রিম নিয়ে আলোচনা করে যখন একটি কার্যকর অ্যাকশন্য প্ল্যান তৈরি করা হয়, তখন গ্রুপের সবাই একমত হন যে—যেকোনো ইতিবাচক পরিবর্তনের জন্য আগে দরকার পারস্পরিক সম্পর্ক, দৃঢ় বন্ধন এবং সহযোগিতার একটি শক্ত পরিবেশ। শুধু গ্রুপের সদস্যদের মধ্যেই নয়, কমিউনিটির অভিভাবকদের সাথেও এই সম্পর্ক গড়ে তোলাকে তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন।

সল্টের আলোচনা শুধু সদস্যদের চিন্তার জায়গায় সীমাবদ্ধ থাকেনি। বরং তাদের মধ্যে পারস্পরিক সম্মান, বিশ্বাস ও সহযোগিতার গুরুত্ব গভীরভাবে বুঝিয়ে দিয়েছে। রজনীগন্ধা গ্রুপের সদস্যরা নিজেদের মধ্য থেকেই সহযোগিতার সম্পর্ক গড়ে তুলতে শুরু করেছে।
এখন তারা একে অপরকে সহায়তা করছে, প্রয়োজনীয় জিনিস একে অপরের কাছ থেকেই নিচ্ছে—যা তারা আগে কখনো করতো না। এই পরিবর্তনের ফলে গ্রুপের ভেতরে একতা ও বিশ্বাস আরও দৃঢ় হয়েছে, এবং সদস্যদের মধ্যে একটি ইতিবাচক ও সহযোগিতামূলক পরিবেশ তৈরি হয়েছে।
এই পরিবর্তন শুধু গ্রুপের মধ্যেই সীমাবদ্ধ নয়। সল্টের মাধ্যমে রজনীগন্ধা গ্রুপের সদস্যরা এখন কমিউনিটির ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে অভিভাবকদের সাথেও আলোচনা করছে। এর ফলে কমিউনিটিতেও পারস্পরিক সহযোগিতার একটি সুন্দর ও সহায়ক পরিবেশ গড়ে উঠছে।

সল্ট কনভারসেশন মানুষের নিজের ভেতরের শক্তি চেষ্টা, ভাবনা আর অনুভূতিগুলোকে যেমন গভীরভাবে উপলব্ধি করতে সাহায্য করে। তেমন কমিউনিটির ভেতরে থাকা সমস্যাগুলো চিহ্নিত করে।
সল্ট শুধু উৎসাহই দেয় না, বরং মানুষের ভেতরে লুকিয়ে থাকা উদ্দীপনা ও সচেতনতা জাগিয়ে তোলে। সল্ট অ্যাপ্রচ মানুষকে গভীরভাবে ভাবতে শেখায় তার কমিউনিটিতে কী ধরনের সমস্যা আছে আর সেগুলো কীভাবে সমাধান করা যেতে পারে।
যখন তারা বলে আমরা আসলেও আগে কখনোই ভাবিনি আমাদের কমিউনিটিতে কি করা উচিত। কি কি সমস্যা আছে। এবং কিভাবে সমাধান করা যায়। তখন সল্ট আ্যাপ্রচ সবার শক্তিকে গভীর ভাবে তাদের নাড়া দেয়।

সব মিলিয়ে বলা যায়, সল্টের সহায়তায় রজনীগন্ধা গ্রুপের সদস্যরা এখন শুধু ভাবনার মধ্যেই সীমাবদ্ধ নেই তারা চিন্তা থেকে বাস্তব কাজে এগিয়ে এসেছে। এই পরিবর্তন গ্রুপ ও কমিউনিটি দুটোর জন্যই একটি ইতিবাচক দৃষ্টান্ত তৈরি করেছে।

The story of Rajonigandha Group's positive change through Salt 

When an effective action plan was developed by discussing the dream with the members of Rajonigandha Group, everyone in the group agreed that any positive change first requires a strong relationship, strong bonds and a strong environment of cooperation. They consider it very important to build this relationship not only among the members of the group, but also with the guardians of the community.

The discussion of Salt was not limited to the thoughts of the members. Rather, it deeply explained the importance of mutual respect, trust and cooperation between them. The members of Rajonigandha Group have started to build a cooperative relationship from within themselves.

Now they are helping each other, taking necessary things from each other - which they never did before. As a result of this change, unity and trust have become stronger within the group, and a positive and cooperative environment has been created among the members.

This change is not limited to the group. Through Salt, the members of Rajonigandha Group are now also discussing with the guardians with the aim of positive change in the community. As a result, a beautiful and supportive environment of mutual cooperation is being developed in the community.

Salt Conversation helps people to deeply understand their own inner strength, efforts, thoughts and feelings. It also identifies the problems within the community.

Salt not only encourages, but also awakens the enthusiasm and awareness hidden within people. Salt Approach teaches people to think deeply about what kind of problems there are in their community and how they can be solved.

When they say that we have never thought before what should be done in our community. What problems there are. And how to solve them. Then Salt Approach deeply moves everyone's strength. 

All in all, with the help of Salt, the members of the Rajonigandha Group are no longer limited to thinking, they have moved from thinking to real action. This change has created a positive example for both the group and the community.

Views: 12

Comment

You need to be a member of Community life competence to add comments!

Join Community life competence

Comment by Prokash Biswas on Wednesday

শুভকামনা রজনীগন্ধা দলের জন্য। তারা তাদের সহযোগিতা অব্যাহত রাখবে। ধন্যবাদ আপু আপনাকে আপনার ব্লগের মাধ্যমে রজনীগন্ধা দলের সম্পর্কে জানতে পারলাম। 

© 2026   Created by Rituu B. Nanda.   Powered by

Badges  |  Report an Issue  |  Terms of Service