Connecting local responses around the world
Website: the-constellation.org
Newsletter English, French Spanish
Facebook https://www.facebook.com/pages/The-Constellation/457271687691239
Twitter @TheConstellati1
Instagram: https://www.instagram.com/constellationclcp/
রামিসার ঘটনার পর থেকে কমিউনিটির অধিকাংশ বাবা-মা তাদের মেয়েদের নিরাপত্তা নিয়ে খুবই চিন্তায় থাকে। অনেক অভিভাবক এখন তাদের মেয়েদের একা ঘরের বাইরে যেতে দেন না। খেলাধুলা করা, কারো বাসায় যাওয়া কিংবা বন্ধুদের সাথে সময় কাটানোর নিয়েও তারা চিন্তিত থাকেন।
বিশেষ করে ছোট মেয়েদের নিয়ে বাবা-মায়েদের দুশ্চিন্তা আরও বেশি। এমনকি মায়েরা সন্তানদের স্কুলে নিয়ে গেলেও, স্কুলের বাইরে অপেক্ষা করার সময় শিশুদের নিরাপত্তা নিয়ে তাদের মনে ভয় কাজ করে।
এই পরিস্থিতি বিবেচনা করে ১৩ জুন ২০২৬ তারিখে কমিউনিটিতে টিম আগামী গ্রুপের মেয়েরা “গুড টাচ ও বেড টাচ” বিষয়ে একটি সচেতনতামূলক কার্যক্রম আয়োজন করে। কার্যক্রমটির উদ্দেশ্য ছিল শিশুদের নিজেদের শরীরের নিরাপত্তা সম্পর্কে সচেতন করা এবং কোনো অস্বস্তিকর পরিস্থিতিতে কীভাবে প্রতিক্রিয়া জানাতে হবে তা শেখানো।
আলোচনায় শিশু ও কিশোর-কিশোরীদের সহজ ভাষায় বোঝানো হয়—কোনো স্পর্শে অস্বস্তি লাগলে বা ভয় লাগলে সেটি কাউকে লুকিয়ে না রেখে দ্রুত একজন বিশ্বস্ত বড় মানুষকে জানাতে হবে। তারা শিখেছে জোরে “না” বলতে, দ্রুত নিরাপদ জায়গায় যেতে এবং বাবা-মা, শিক্ষক বা অভিভাবকের কাছে সাহায্য চাইতে।
এই কার্যক্রমে অভিভাবকরাও অংশগ্রহণ করেন এবং শিশুদের সঙ্গে খোলামেলা কথা বলার গুরুত্ব সম্পর্কে জানতে পারেন। কমিউনিটির সবাই মিলে শিশুদের জন্য একটি নিরাপদ ও সহায়ক পরিবেশ তৈরি করার চেষ্টা করে।এই এক্টিভিটি কার্যক্রমটা প্রতিটি শিশুদের জন্য গুরুত্বপূর্ণ।
Since the Ramisa incident, most parents in the community are very worried about the safety of their daughters. Many parents now do not let their daughters go out of the house alone. They are also worried about playing sports, going to someone's house or spending time with friends.
Parents are especially worried about little girls. Even when mothers take their children to school, they fear for the safety of their children while waiting outside the school.
Considering this situation, on June 13, 2026, girls from Team Agami Group organized an awareness program on “Good Touch and Bad Touch”. The purpose of the program was to make children aware of their own body safety and teach them how to react in any uncomfortable situation.
In the discussion, children and adolescents were explained in simple terms - if they feel uncomfortable or scared by any touch, they should quickly tell a trusted adult without hiding it from anyone. They learn to say “no” loudly, to go to a safe place quickly and to ask for help from parents, teachers or guardians. Parents also participate in this activity and learn about the importance of talking openly with children. Everyone in the community works together to create a safe and supportive environment for children. This activity is important for every child.
© 2026 Created by Rituu B. Nanda.
Powered by
You need to be a member of Community life competence to add comments!
Join Community life competence