Connecting local responses around the world
Website: the-constellation.org
Newsletter English, French Spanish
Facebook https://www.facebook.com/pages/The-Constellation/457271687691239
Twitter @TheConstellati1
Instagram: https://www.instagram.com/constellationclcp/
We held a reflection session in our BRED office. In this session, we colleagues sat together and discussed and reflected on our lives, experiences, strengths, challenges, and learnings. It wasn't like a normal meeting; Rather, it was a beautiful opportunity to get to know ourselves better, to understand and to learn from each other.
To build an effective and strong team, you don't just have to coordinate the work. We need mutual trust, respect, cooperation and understanding of each other. In the session, we realized that every human being has some experience, skills, and strengths in life that can be an inspiration to others. When we listen carefully to those stories and value them, our relationships become deeper and more meaningful.
One of the strengths of the SALT approach is that it brings to the fore its strengths, possibilities and positives, not human problems. In the sessions, we shared our success stories, learning moments, and important life experiences. Through this, we not only got to know something new about ourselves, but also about the struggles, achievements and dreams of our colleagues.
At one point, we did our own AER-
When we all shared our thoughts and feelings together, an open and trust-based atmosphere was created, which strengthened our team bond.
At the end of this reflection session, we ended the session with some new understandings, new learnings, and more respect and trust for each other. Such an event not only strengthens a team but also creates a culture of learning, where everyone learns, grows, and grows together.
শিরোনামঃ রিফলেশনের আয়নায় নিজেদের দেখা
আমাদের ব্রেড অফিসে একটি রিফলেশন সেশন অনুষ্ঠিত করেছিলাম। এই সেশনে আমরা সহকর্মীরা একসঙ্গে বসে নিজেদের জীবন, অভিজ্ঞতা, শক্তি, চ্যালেঞ্জ এবং শেখার বিষয়গুলো নিয়ে গভীরভাবে আলোচনা ও রিফলেশন করেছিলাম। সাধারণ কোনো মিটিংয়ের মতো এটি ছিল না; বরং এটি ছিল নিজেদের আরও ভালোভাবে জানার, বোঝার এবং একে অপরের কাছ থেকে শেখার একটি সুন্দর সুযোগ।
একটি কার্যকর ও শক্তিশালী টিম গড়ে তুলতে হলে শুধু কাজের সমন্বয় করলেই হয় না। প্রয়োজন পারস্পরিক আস্থা, সম্মান, সহযোগিতা এবং একে অপরকে বোঝার মানসিকতা। সেশনে আমরা উপলব্ধি করেছি যে, প্রত্যেক মানুষের জীবনে এমন কিছু অভিজ্ঞতা, দক্ষতা ও শক্তি রয়েছে যা অন্যদের জন্য অনুপ্রেরণা হতে পারে। যখন আমরা সেই গল্পগুলো মনোযোগ দিয়ে শুনি এবং সেগুলোকে মূল্য দিই, তখন আমাদের পারস্পরিক সম্পর্ক আরও গভীর ও অর্থবহ হয়ে ওঠে।
SALT পদ্ধতির অন্যতম শক্তি হলো এটি মানুষের সমস্যা নয়, বরং তার শক্তি, সম্ভাবনা এবং ইতিবাচক দিকগুলোকে সামনে নিয়ে আসে। সেশনে আমরা নিজেদের সাফল্যের গল্প, শেখার মুহূর্ত এবং জীবনের গুরুত্বপূর্ণ অভিজ্ঞতাগুলো ভাগাভাগি করেছি। এর মাধ্যমে আমরা শুধু নিজেদের সম্পর্কেই নতুন কিছু জানতে পারিনি, বরং সহকর্মীদের জীবন সংগ্রাম, অর্জন এবং স্বপ্ন সম্পর্কেও জানার সুযোগ পেয়েছিলাম।
একপর্যায়ে আমরা নিজেরা AER করেছিলাম-
সবাই মিলে যখন নিজেদের ভাবনা ও অনুভূতি প্রকাশ করছিলাম, তখন একটি উন্মুক্ত ও বিশ্বাসভিত্তিক পরিবেশ তৈরি হয়েছিল, যা আমাদের টিমের বন্ধনকে আরও দৃঢ় করেছে।
এই রিফলেশন সেশন দিন শেষে আমরা নতুন কিছু উপলব্ধি, নতুন কিছু শিক্ষা এবং একে অপরের প্রতি আরও বেশি শ্রদ্ধা ও আস্থা নিয়ে সেশনটি শেষ করেছিলাম। এমন আয়োজন শুধু একটি টিমকে শক্তিশালী করে না, বরং একটি শেখার সংস্কৃতি তৈরি করে, যেখানে সবাই একসঙ্গে শেখে, বেড়ে ওঠে এবং এগিয়ে যায়।
© 2026 Created by Rituu B. Nanda.
Powered by
You need to be a member of Community life competence to add comments!
Join Community life competence