Connecting local responses around the world
Website: the-constellation.org
Newsletter English, French Spanish
Facebook https://www.facebook.com/pages/The-Constellation/457271687691239
Twitter @TheConstellati1
Instagram: https://www.instagram.com/constellationclcp/
ম্যাসকুলাইনিটির সহযোগিতায় রেখার স্বপ্ন পুরন।
রেখার স্বপ্নটা খুব বড় কিছু ছিল না—কিন্তু সেই স্বপ্নের ভেতর ছিল তার আত্মসম্মান, স্বাধীনতা আর বেঁচে থাকার সাহস। ছোটবেলা থেকেই সে কল্পনা করত, নিজে একটা কিছু করবে, যেখানে সে নিজের পরিচয়ে দাঁড়াতে পারবে, কারও ওপর নির্ভরশীল না হয়ে।
কিন্তু স্বপ্ন দেখা যত সহজ, তা বাস্তবে রূপ দেওয়া ততটাই কঠিন। জীবনের বাস্তবতায় ছোট্ট একটা কিছু করার মতো সামান্য পুঁজিও রেখার কাছে ছিল না। বিয়ের পর সে স্বামীর সঙ্গে ক্ষেতে, নদীতে দিনরাত অক্লান্ত পরিশ্রম করেছে। সেই ঘাম ঝরানো শ্রমের বিনিময়েই একদিন তার স্বপ্নের প্রথম দরজাটা খুলে যায়—স্বামী অমল গুলদারের একটি ছোট দোকান।
কিন্তু স্বপ্নের পথ কখনো সোজা হয় না। কিছুদিন পর অমল ছয় মাসের জন্য ইটভাটায় কাজ করতে চলে যায়। স্বামী না থাকায় দোকানটি বন্ধ হয়ে পড়ে। এর চেয়েও বেশি কষ্টের ছিল সমাজের চাপ—কমিউনিটির কিছু মানুষের কটূ কথা, সন্দেহের চোখ আর অবজ্ঞা। সেই কথার ভারে রেখা দোকানে বসার সাহস হারিয়ে ফেলে।
তবুও রেখা থেমে থাকেনি। সে সেলাই প্রশিক্ষণ নেয়, ঘরে বসে সেলাই মেশিনে কাজ শুরু করে। হাতে কাজ থাকলেও মন পড়ে থাকত সেই স্বপ্নের দোকানে—যে দোকান শুধু ব্যবসা নয়, তার আত্মপরিচয়ের প্রতীক।
ইনডিভিজুয়াল সল্ট সেশনের সময় যখন রেখার সঙ্গে কথা হয়, তখন ধরা পড়ে তার থেমে যাওয়া স্বপ্নের দীর্ঘশ্বাস। পরে ম্যাসকুলাইনিটি সল্টের সময় বিষয়টি কমিউনিটির পুরুষদের সামনে তুলে ধরা হয়। আলোচনায় উঠে আসে—দোকানে কিছু বখাটে ছেলেপেলের উপস্থিতিই ছিল মূল সমস্যা।
কিন্তু এখানেই গল্পটা মোড় নেয়।
ম্যাসকুলাইনিটি সল্টের আলোচনার মধ্য দিয়ে পুরুষরা বিষয়টিকে নতুন করে ভাবতে শেখে। তারা বুঝতে পারে—এক-দুজনের ভুল আচরণের কারণে একজন নারীর স্বপ্ন থেমে যাওয়া অন্যায়। আড্ডার নামে হয়রানি আর সময় কাটানোর নামে দখলদারিত্ব—এই পার্থক্য তারা নিজেরাই চিহ্নিত করে।
এই উপলব্ধি থেকেই কমিউনিটির পুরুষরা এগিয়ে আসে। তারা রেখাকে সাহস দেয়, পাশে থাকার প্রতিশ্রুতি দেয়। বলে—
“তুমি দোকানে বসবে। কোনো সমস্যা হলে আমরা আছি।”
এক মাস আগে কমিউনিটিতে গিয়ে দৃশ্যটা ছিল বদলে যাওয়া বাস্তবতার প্রতিচ্ছবি—রেখা তার সেলাই মেশিন নিয়ে দোকানেই বসে কাজ করছে, পাশাপাশি দোকানদারিও করছে। মুখে ছিল আত্মবিশ্বাসের হাসি, চোখে ছিল স্বপ্ন ফিরে পাওয়ার আলো।
জিজ্ঞেস করলে সে বলে—
“এখন আর ভয় লাগে না। পুরুষরা পাশে আছে।”
ম্যাসকুলাইনিটির এই ইতিবাচক ভূমিকার কারণেই আজ রেখা একা নয়। এক মাসেরও বেশি সময় ধরে সে নির্ভয়ে দোকানে ব্যবসা করছে। তার স্বপ্ন আর থেমে নেই—কারণ সমাজের কিছু সচেতন পুরুষ বুঝেছে, প্রকৃত পুরুষত্ব মানে দমন নয়, পাশে দাঁড়ানো।
রেখার এই গল্প শুধু একটি দোকান চালুর গল্প নয়।
এটি সাহস ফিরে পাওয়ার গল্প।
এটি স্বপ্ন বাঁচিয়ে রাখার গল্প।
এটি এমন এক ম্যাসকুলাইনিটির গল্প—যা নারীকে থামায় না, বরং এগিয়ে যেতে শক্তি জোগায়।
Rekha’s Dream Fulfilled Through Positive Masculinity
Rekha’s dream was not something grand, yet it carried her self-respect, independence, and the courage to survive. Since childhood, she had dreamed of doing something on her own—something that would allow her to stand with her own identity, without depending on anyone else.
However, while dreaming is easy, turning those dreams into reality is much more difficult. In the realities of life, Rekha did not even have the small amount of capital needed to start something of her own. After marriage, she worked tirelessly alongside her husband in the fields and on the river. Through their hard-earned labor, the first door to her dream finally opened—a small shop owned by her husband, Amal Guldar.
But the path to a dream is never straightforward. After some time, Amal left to work at a brick kiln for six months. In his absence, the shop remained closed. What hurt even more was the pressure from society—the critical comments, suspicious looks, and dismissive attitudes of some community members. Under the weight of these social pressures, Rekha lost the confidence to sit and manage the shop herself.
Still, she did not give up. She received tailoring training and started working from home using a sewing machine. Although she had work to do, her heart remained attached to the shop that symbolized not only a business opportunity but also her identity and aspirations.
During an individual SALT session, conversations with Rekha revealed the frustration and sadness behind her abandoned dream. Later, during a Masculinity SALT session, her situation was discussed with the men of the community. Through the discussion, it became clear that the main problem was the presence of a few unruly young men who frequently gathered around the shop.
This is where the story took a positive turn.
Through the Masculinity SALT discussions, the men in the community began to reflect on the issue differently. They realized that it was unfair for a woman’s dream to be hindered because of the inappropriate behavior of a few individuals. They learned to distinguish between harmless socializing and behavior that creates harassment and intimidation.
With this new understanding, the men of the community stepped forward. They encouraged Rekha and assured her of their support. They told her:
"You should sit in the shop. If there is any problem, we are here for you."
A month ago, a visit to the community revealed a remarkable transformation. Rekha was sitting in the shop with her sewing machine, working on tailoring while also running the business. There was a confident smile on her face and the light of renewed hope in her eyes.
When asked about her experience, she said:
"I am no longer afraid. The men in the community are standing by my side."
Because of this positive role of masculinity, Rekha is no longer alone. For more than a month, she has been running her business confidently and without fear. Her dream is no longer on hold because some conscious and supportive men in her community have come to understand that true masculinity is not about control or domination—it is about standing beside others and supporting them.
Rekha’s story is not just about reopening a shop.
It is a story of regaining courage.
It is a story of keeping dreams alive.
It is a story of a form of masculinity that does not hold women back, but instead empowers them to move forward and achieve their aspirations.
© 2026 Created by Rituu B. Nanda.
Powered by
You need to be a member of Community life competence to add comments!
Join Community life competence