Connect with us

Website: the-constellation.org

Newsletter EnglishFrench Spanish  

Facebook https://www.facebook.com/pages/The-Constellation/457271687691239  

Twitter @TheConstellati1

Instagramhttps://www.instagram.com/constellationclcp/

Youtube channel: The Constellation SALT-CLCP

Support for Pregnant Mothers through SALT Conversation এর মাধ্যমে গর্ভবতী মায়েদের স্বাস্থ্য, মানসিক সুস্থতা ও সরকারি সেবার আওতায় আনার উদ্যোগ

With the aim of bringing pregnant mothers in Charbin Para Community under health care, safety, mental well-being, and government services, Ashirbad Sangstha has been continuously working through the SALT (Support, Appreciate, Listen and Transfer) approach. As part of this initiative, individual SALT Conversations were first conducted with pregnant mothers. Through these personal discussions, opportunities were created to gain a deeper understanding of their family situations, physical and mental health, nutritional needs, access to healthcare services, and future expectations.

Based on the experiences and information gathered from the individual SALT Conversations, a Group SALT Conversation was later organized, where a total of 12 pregnant women actively participated. This event was participatory, open, and served as an excellent platform for mutual learning. At the beginning of the discussion, participants were given the opportunity to share their experiences, concerns, dreams, and challenges.

The discussion revealed that many women face various challenges during pregnancy, including physical illness, nutritional deficiencies, irregular health check ups, financial constraints, and a lack of family support. At the same time, many mothers were experiencing mental stress, anxiety, fear, and loneliness. In particular, they expressed concerns about childbirth, future financial security, and the health and well-being of themselves and their unborn children.

During the Group SALT Conversation, detailed discussions were held not only on the importance of physical care during pregnancy but also on the significance of mental health. Participants were informed that a mother's mental well-being is extremely important for both her own health and the healthy development of the unborn child. The discussion emphasized the importance of positive thinking, family support, adequate rest, nutritious food, and regular healthcare services.

At this stage, a comparative picture of the participants' previous and current situations was presented. Many mothers acknowledged that they had previously viewed pregnancy solely as a physical condition. However, they are now much more aware of the importance of health check-ups, nutrition, mental well-being, and government services. These stories of positive change inspired others and increased their confidence.

The discussion also revealed that many participants were not sufficiently informed about government maternity services and the Pregnancy Allowance Program. Several eligible women had not yet applied for a Pregnancy Allowance Card. Through the SALT Conversation process, their needs and potentials were identified, and contact was established with the Department of Women Affairs. Support was provided in collecting the necessary documents, completing the application process, and connecting them with government services.

As a positive outcome of these collective efforts, Pregnancy Allowance Cards were approved for 5 of the participating women. As a result, they have been able to access government maternity assistance and various essential services. This has not only ensured financial support but has also enhanced their confidence and social dignity.

One of the most important aspects of this entire process was recognizing and appreciating the courage and capabilities of the mothers. Their positive life experiences and strengths were highlighted to encourage them and help them become more aware of their own potential and abilities. Through the SALT approach, they came to realize that they are not merely recipients of assistance but also important contributors to positive change within their families and communities.

This initiative in Charbin Para once again demonstrates that SALT Conversation is not merely a discussion method; rather, it is an effective social development process that identifies people's inner strengths, potential, and leadership qualities to bring about real change. This initiative, which connected pregnant mothers with health services, mental well-being support, and government assistance, has brought positive changes to their lives. We believe that such participatory activities will continue to play a significant role in sustainable community development and maternal health protection in the future.

চরবিন পাড়া কমিউনিটিতে গর্ভবতী মায়েদের স্বাস্থ্য, নিরাপত্তা, মানসিক সুস্থতা এবং সরকারি সেবার আওতায় আনার লক্ষ্যে আশীর্বাদ সংস্থা ধারাবাহিকভাবে SALT (Support, Appreciate, Listen and Transfer) পদ্ধতিতে কাজ করে যাচ্ছে। এই কার্যক্রমের অংশ হিসেবে প্রথমে গর্ভবতী মায়েদের সঙ্গে ব্যক্তিগত SALT Conversation পরিচালনা করা হয়। ব্যক্তিগত আলোচনার মাধ্যমে তাদের পারিবারিক অবস্থা, শারীরিক ও মানসিক স্বাস্থ্য, পুষ্টিগত চাহিদা, স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ এবং ভবিষ্যৎ প্রত্যাশা সম্পর্কে গভীরভাবে জানার সুযোগ তৈরি হয়।
ব্যক্তিগত SALT Conversation থেকে প্রাপ্ত অভিজ্ঞতা ও তথ্যের ভিত্তিতে পরবর্তীতে একটি গ্রুপ SALT Conversation আয়োজন করা হয়, যেখানে মোট ১২ জন গর্ভবতী নারী সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এই আয়োজনটি ছিল অংশগ্রহণমূলক, উন্মুক্ত এবং পারস্পরিক শেখার একটি চমৎকার ক্ষেত্র। আলোচনার শুরুতেই অংশগ্রহণকারীদের নিজেদের অভিজ্ঞতা, উদ্বেগ, স্বপ্ন এবং চ্যালেঞ্জগুলো ভাগ করে নেওয়ার সুযোগ দেওয়া হয়।
আলোচনায় উঠে আসে যে, গর্ভাবস্থায় অনেক নারী শারীরিক অসুস্থতা, পুষ্টির ঘাটতি, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা না করা, আর্থিক সীমাবদ্ধতা এবং পারিবারিক সহযোগিতার অভাবের মতো নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। একই সঙ্গে অনেক মা মানসিক চাপ, উদ্বেগ, ভয় এবং একাকীত্বের মধ্য দিয়ে সময় পার করছেন। বিশেষ করে সন্তান জন্মদান, ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা এবং নিজের ও শিশুর সুস্থতা নিয়ে তারা উদ্বিগ্ন ছিলেন।
গ্রুপ SALT Conversation এ গর্ভাবস্থায় শারীরিক যত্নের গুরুত্বের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের গুরুত্ব নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীদের জানানো হয় যে, একজন মায়ের মানসিক সুস্থতা তার নিজের স্বাস্থ্য এবং গর্ভের শিশুর সুস্থ বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিবাচক চিন্তা, পারিবারিক সহযোগিতা, পর্যাপ্ত বিশ্রাম, পুষ্টিকর খাদ্য গ্রহণ এবং নিয়মিত স্বাস্থ্যসেবা গ্রহণের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়।
এ সময় অংশগ্রহণকারীদের আগের পরিস্থিতি এবং বর্তমান পরিস্থিতির তুলনামূলক চিত্র তুলে ধরা হয়। অনেক মা স্বীকার করেন যে, আগে তারা গর্ভাবস্থাকে শুধুমাত্র একটি শারীরিক বিষয় হিসেবে দেখতেন। কিন্তু বর্তমানে তারা স্বাস্থ্য পরীক্ষা, পুষ্টি, মানসিক সুস্থতা এবং সরকারি সেবার গুরুত্ব সম্পর্কে অনেক বেশি সচেতন হয়েছেন। এই পরিবর্তনের গল্পগুলো অন্যদেরও অনুপ্রাণিত করে এবং তাদের মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধি করে।
আলোচনার মাধ্যমে আরও জানা যায় যে, অনেকেই সরকারি মাতৃত্বকালীন সেবা ও গর্ভবতী ভাতা কর্মসূচি সম্পর্কে পর্যাপ্ত তথ্য জানতেন না। কয়েকজন এখনো গর্ভবতী ভাতা কার্ডের জন্য আবেদন করেননি, যদিও তারা এই সুবিধা পাওয়ার যোগ্য ছিলেন। SALT Conversation এর মাধ্যমে তাদের প্রয়োজন ও সম্ভাবনা চিহ্নিত করার পর সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠান মহিলা বিষয়ক অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করা হয়। প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ, আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা এবং সরকারি সেবার সঙ্গে সংযুক্ত হওয়ার ক্ষেত্রে তাদের সহযোগিতা প্রদান করা হয়।
এই সম্মিলিত প্রচেষ্টার ইতিবাচক ফলাফল হিসেবে অংশগ্রহণকারী নারীদের মধ্যে ৫ জনের গর্ভবতী ভাতা কার্ড অনুমোদিত হয়েছে। এর ফলে তারা সরকারি মাতৃত্বকালীন সহায়তা ও বিভিন্ন প্রয়োজনীয় সেবার আওতায় আসতে সক্ষম হয়েছেন। এটি শুধু তাদের আর্থিক সহায়তা নিশ্চিত করেনি, বরং তাদের আত্মবিশ্বাস ও সামাজিক মর্যাদাও বৃদ্ধি করেছে।
এই পুরো প্রক্রিয়ায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল মায়েদের সাহস ও সক্ষমতাকে স্বীকৃতি দেওয়া। তাদের জীবনের ইতিবাচক দিকগুলো তুলে ধরে উৎসাহ দেওয়া হয়, যাতে তারা নিজেদের শক্তি ও সম্ভাবনা সম্পর্কে আরও সচেতন হতে পারেন। SALT পদ্ধতির মাধ্যমে তারা বুঝতে পেরেছেন যে, তারা শুধু সহায়তার গ্রহীতা নন; বরং নিজেদের পরিবার ও কমিউনিটির পরিবর্তনের গুরুত্বপূর্ণ অংশীদার।
চরবিন পাড়ার এই উদ্যোগ আবারও প্রমাণ করেছে যে, SALT Conversation শুধুমাত্র একটি আলোচনা পদ্ধতি নয়; এটি মানুষের ভেতরের শক্তি, সম্ভাবনা ও নেতৃত্বের গুণাবলি খুঁজে বের করে বাস্তব পরিবর্তন আনতে সক্ষম একটি কার্যকর সামাজিক উন্নয়ন প্রক্রিয়া। গর্ভবতী মায়েদের স্বাস্থ্য, মানসিক সুস্থতা এবং সরকারি সেবার সঙ্গে সংযুক্ত করার এই উদ্যোগ তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন এনেছে। ভবিষ্যতেও এ ধরনের অংশগ্রহণমূলক কার্যক্রম কমিউনিটির টেকসই উন্নয়ন এবং মাতৃস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমরা বিশ্বাস করি।

Views: 26

Comment

You need to be a member of Community life competence to add comments!

Join Community life competence

Comment by Sadia Jafrin on Saturday

Excellent! 

Comment by Rituu B. Nanda on Friday

Hi Sumita, what was the role of Arshirbad in linking Pregnancy Allowance Cards ? What did community do? How did SALT help? 

© 2026   Created by Rituu B. Nanda.   Powered by

Badges  |  Report an Issue  |  Terms of Service