- The life transformation of Mina Bin, the mother-in-law of Sriti Bin, is an inspiring story of how a simple housewife from the Charbin Para community became a self-reliant woman. There was a time when she was not involved in any income-generating activities and was completely dependent on her family. However, over time, she found a new path in life by harnessing her determination and courage.
Currently, she runs a small but attractive food stall in front of Smriti Bin’s shop. There, she sells popular and delicious items such as chickpeas, fritters, puri, and potato chops. Every day from the afternoon until evening, she personally prepares these foods with great effort. Due to the good taste and quality of her cooking, local people regularly gather at her stall.
From this small initiative, she is now able to earn around 400–500 taka daily, which has become an important financial support for her family. Not only does she manage daily expenses, but she also saves around 200–300 taka every week for the future. This habit of saving is helping her move toward a more confident and secure future.
An important factor behind this transformation has been the Salt Conversation. Through this, she received motivation, guidance, and confidence, which helped her bring positive changes into her life. Where she once felt limited, she has now utilized her abilities to establish herself as a successful small entrepreneur.
Mina Bin’s story teaches us an important lesson— with proper guidance, self-confidence, and a bit of initiative, anyone can change their life. Therefore, we strongly believe that Salt Conversation is not just a discussion; it is a powerful tool for change that inspires people to become self-reliant and successful.

চরবিন পাড়া কমিউনিটির একজন সাধারণ গৃহিণী থেকে আত্মনির্ভরশীল নারী হিসেবে গড়ে ওঠার অনুপ্রেরণাদায়ী গল্প হলো স্মৃতি বিনের শ্বাশুড়ি মিনা বিনের জীবনযাত্রার পরিবর্তন। একসময় তিনি কোনো আয়মূলক কাজের সঙ্গে যুক্ত ছিলেন না এবং পুরোপুরি পরিবারের ওপর নির্ভরশীল ছিলেন। কিন্তু সময়ের সাথে সাথে নিজের ইচ্ছাশক্তি ও সাহসকে কাজে লাগিয়ে তিনি জীবনে নতুন একটি পথ খুঁজে নেন।
- বর্তমানে তিনি স্মৃতি বিনের দোকানের সামনে একটি ছোট কিন্তু আকর্ষণীয় খাবারের দোকান পরিচালনা করছেন। সেখানে তিনি ছোলা বুট, বড়া, পুরি এবং আলুর চপের মতো জনপ্রিয় ও সুস্বাদু খাবার বিক্রি করেন। প্রতিদিন বিকেলের পর থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি নিজ হাতে পরিশ্রম করে এসব খাবার প্রস্তুত করেন। তার তৈরি খাবারের স্বাদ ও মান ভালো হওয়ায় আশেপাশের সাধারণ মানুষ নিয়মিত তার দোকানে ভিড় জমায়।
এই ছোট উদ্যোগ থেকেই তিনি প্রতিদিন প্রায় ৪০০–৫০০ টাকা আয় করতে সক্ষম হচ্ছেন, যা তার পরিবারের জন্য একটি গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা হয়ে দাঁড়িয়েছে। শুধু দৈনন্দিন খরচই নয়, তিনি ভবিষ্যতের কথা ভেবে প্রতি সপ্তাহে ২০০–৩০০ টাকা সঞ্চয়ও করছেন। তার এই সঞ্চয়ের অভ্যাস তাকে আরও আত্মবিশ্বাসী ও নিরাপদ ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
এই পরিবর্তনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে SALT কনভারসেশন। এর মাধ্যমে তিনি অনুপ্রেরণা, দিকনির্দেশনা এবং আত্মবিশ্বাস পেয়েছেন, যা তাকে নিজের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করেছে। আগে যেখানে তিনি নিজেকে সীমাবদ্ধ মনে করতেন, এখন সেখানে তিনি নিজের সামর্থ্যকে কাজে লাগিয়ে একজন সফল ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন।
মিনা বিনের এই গল্প আমাদের জন্য একটি বড় শিক্ষা,সঠিক দিকনির্দেশনা, আত্মবিশ্বাস এবং একটু উদ্যোগ থাকলে যে কেউ নিজের জীবন পরিবর্তন করতে পারে। তাই আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, Salt কনভারসেশন শুধু একটি আলোচনা নয়, বরং এটি মানুষের জীবনে পরিবর্তনের একটি শক্তিশালী মাধ্যম, যা মানুষকে স্বাবলম্বী ও সফল হতে অনুপ্রানীত করে।
You need to be a member of Community life competence to add comments!
Join Community life competence